যশোর প্রতিনিধি
যশোরের অভয়নগরে পল্লী বিদ্যুৎ সমিতি-২ এর নওয়াপাড়া জোনাল অফিসের আওতাধীন অভয়নগর-২ উপকেন্দ্রে হামলা, ভাঙচুর ও দায়িত্বপ্রাপ্ত লাইনম্যানকে মারধরের অভিযোগে থানায় মামলা দায়ের করা হয়েছে।
মামলার অভিযোগে জানা যায়, গত ২৯ জুন ২০২৬ রাত আনুমানিক ১১টা ৩০ মিনিটে NLDC কর্তৃক REB-২ (চট্টগ্রাম) এর ৩৩ কেভি SCADA অপারেট করে বিদ্যুৎ সরবরাহ বন্ধ করা হয়। এ সময় ৩০-৩৫ জনের একটি দল অভয়নগর-২ উপকেন্দ্রের গেট ভেঙে ভেতরে প্রবেশ করে দায়িত্বে থাকা লাইনম্যান গ্রেড-১ রবিউল ইসলামকে মারধর করে এবং ডিউটিরত অবস্থায় লুটপাট চালায়।
অভিযোগে আরও বলা হয়, হামলাকারীরা উপকেন্দ্রের কন্ট্রোল সেন্টারে থাকা একটি স্মার্টফোন (TECNO Spark 10C), একটি ব্যক্তিগত মোবাইল ফোন, মানিব্যাগ ও নগদ টাকা নিয়ে যায়। লাইনম্যানকে উদ্ধার করতে গেলে স্থানীয় দোকানদার শাহিন খানও হামলার শিকার হন।
ঘটনার সময় খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছানোর আগেই হামলাকারীরা পালিয়ে যায়। আহত লাইনম্যান রবিউল ইসলামকে অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
এ ঘটনায় ডেপুটি জেনারেল ম্যানেজার সঞ্জিত কুমার মণ্ডল বাদী হয়ে অভয়নগর থানায় অজ্ঞাতনামা ৩০-৩৫ জনের বিরুদ্ধে এজাহার দায়ের করেছেন। পুলিশ মামলাটি গ্রহণ করে তদন্ত শুরু করেছে।
অভয়নগরে পল্লী বিদ্যুৎ অফিসে হামলা-ভাঙচুর, লাইনম্যানকে মারধরের অভিযোগে মামলা
Share
Read more