যশোরে কুপ্রস্তাবে রাজি না হওয়ায় গৃহবধূকে দা দিয়ে কুপিয়ে জখম দাবি ভূক্ত ভূগীর

Share

যশোর প্রতিনিধি 
যশোরের ঝিকরগাছা উপজেলায় কুপ্রস্তাবে রাজি না হওয়ায় এক গৃহবধূকে দা দিয়ে কুপিয়ে জখম করার অভিযোগ উঠেছে। মঙ্গলবার (৩০ জুন) রাত আনুমানিক ৯টার দিকে উপজেলার ফুলতলা মাগুরা গ্রামে এ ঘটনা ঘটে।
আহত স্মৃতি (২২) ফুলতলা মাগুরা গ্রামের বাসিন্দা আশিকুরের স্ত্রী। বর্তমানে তিনি যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের মহিলা সার্জারি ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছেন।
ভূক্তভূগী ও পরিবারের সদস্যদের দাবি সদস্যরা জানান, অভিযুক্ত আতিয়ার (৪০), পিতা- আদর আলী এবং তার স্ত্রী রাবিয়া (৩০) কুপ্রস্তাবে রাজি না হওয়ায় স্মৃতির ওপর ক্ষিপ্ত হয়ে ওঠেন। একপর্যায়ে আতিয়ার দা দিয়ে স্মৃতির বাম হাতে কোপ দিলে তিনি রক্তাক্ত জখম হন।
পরে পরিবারের সদস্যরা দ্রুত তাকে উদ্ধার করে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করেন। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি চলছে বলে জানা গেছে।

Read more