যশোরে ক্যাডেট এএসআই (নিরস্ত্র) নিয়োগ-২০২৬ উপলক্ষে ব্রিফিং অনুষ্ঠিত

Share

যশোর প্রতিনিধি
যশোর জেলায় ক্যাডেট এএসআই (নিরস্ত্র) নিয়োগ-২০২৬ সম্পূর্ণ মেধা, যোগ্যতা ও স্বচ্ছতার ভিত্তিতে সম্পন্ন করার লক্ষ্যে নিয়োগ-সংশ্লিষ্ট কর্মকর্তা ও ডিউটিতে নিয়োজিত পুলিশ সদস্যদের নিয়ে ব্রিফিং অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২৬ জুন) বিকেল ৫টায় যশোর পুলিশ লাইন্স মাঠে এ ব্রিফিং অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন যশোর জেলা নিয়োগ বোর্ডের সভাপতি ও পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম, পিপিএম (সেবা)।
ব্রিফিংয়ে পুলিশ সদর দপ্তর, ঢাকা থেকে আগত কর্মকর্তারা নিয়োগ কার্যক্রমে দায়িত্বপ্রাপ্তদের প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন। পুলিশ সুপার প্রত্যেক টিমকে নিজ নিজ দায়িত্ব যথাযথভাবে পালনের নির্দেশ দেন এবং নিয়োগ প্রক্রিয়া শতভাগ স্বচ্ছ, নিরপেক্ষ ও মেধাভিত্তিকভাবে সম্পন্ন করতে পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানান।
তিনি আরও বলেন, কোনো প্রকার আর্থিক লেনদেন বা তদবিরের সুযোগ নেই। প্রার্থীদের শুধুমাত্র মেধা ও যোগ্যতার ভিত্তিতেই নিয়োগ দেওয়া হবে। এ বিষয়ে প্রতারক চক্রের প্রলোভনে না পড়তে এবং কোনো ধরনের আর্থিক অনিয়মে জড়িত না হতে সকলকে সতর্ক থাকার আহ্বান জানানো হয়।
জনসচেতনতায়: জেলা পুলিশ, যশোর।

Read more