যশোরে আদালতের নির্দেশে ধর্ষণ মামলার এজাহার, অভিযুক্তের বিরুদ্ধে তদন্ত শুরু

Share

যশোর প্রতিনিধি 
যশোরের কোতোয়ালি থানায় আদালতের নির্দেশে এক নারীর অভিযোগের ভিত্তিতে ধর্ষণসহ একাধিক ধারায় মামলা দায়ের করা হয়েছে।
মামলার এজাহার সূত্রে জানা যায়, ১৪ জুন ২০২৬ তারিখ সকাল আনুমানিক ১০টার দিকে যশোর সদর উপজেলার দাইতলা গ্রামের একটি বাড়িতে ঘটনাটি ঘটে বলে অভিযোগ করা হয়েছে। এ ঘটনায় ভুক্তভোগী নারী আদালতে অভিযোগ দায়ের করলে আদালতের নির্দেশে ২৭ জুন কোতোয়ালি থানায় মামলাটি রুজু করা হয়।
মামলায় দাইতলা গ্রামের মোছিন নামে এক ব্যক্তিকে আসামি করা হয়েছে। তার বিরুদ্ধে দণ্ডবিধির ৪৪৮, ৩২৩, ৩২৪, ৩০৭, ৫০৬(২) ও ৩৭৯ ধারাসহ ধর্ষণের অভিযোগ আনা হয়েছে।
পুলিশ জানিয়েছে, আদালতের নির্দেশনা অনুযায়ী মামলাটি গ্রহণ করা হয়েছে। অভিযোগের বিষয়ে তদন্ত চলছে। তদন্ত শেষে প্রাপ্ত তথ্য-প্রমাণের ভিত্তিতে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
উল্লেখ্য, অভিযোগপত্রে উল্লিখিত অভিযোগ এখনো আদালতে প্রমাণিত নয়। তদন্ত ও বিচারিক প্রক্রিয়া শেষে বিষয়টির চূড়ান্ত সত্যতা নির্ধারিত হবে।

Read more