টস হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ

Share

ঢাকা টেস্টে টসে জিতে আগে বোলিং করার সিদ্ধান্ত নিয়েছে পাকিস্তান। ফলে টসে হেরে ব্যাটিংয়ে নামছে বাংলাদেশ।

৩ পেসার ২ স্পিনার নিয়ে একাদশ সাজিয়েছে বাংলাদেশ। তিন পেসার তাসকিন আহমেদ, ইবাদত হোসেন চৌধুরী এবং নাহিদ রানা। সাথে ২ স্পিনার তাইজুল ইসলাম এবং অলরাউন্ডার হিসেবে একাদশে আছেন মেহেদী হাসান মিরাজ। একাদশে জায়গা হয়নি অফ স্পিনার নাঈম হাসানের।

পাকিস্তানের একাদশে নেই বাবর আজম। চোটের কারণে ঢাকা টেস্টে খেলা হচ্ছে না এই তারকা ব্যাটারের। স্পিন বিভাগে সাজিদ খানকে একাদশে রাখেনি পাকিস্তান, আছেন নোমান আলী। সাথে ৩ পেসার শাহীন শাহ আফ্রিদি, মোহাম্মদ আব্বাস এবং হাসান আলী।

মিরপুরের শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ৮ মে সকাল ১০টায় মাঠে গড়াচ্ছে দুই ম্যাচের টেস্ট সিরিজের প্রথম ম্যাচ। সিরিজের দ্বিতীয় টেস্ট মাঠে গড়াবে আগামী ১৬ মে, সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে।

Read more