বিসিবি ভেঙে দিয়ে তামিমের নেতৃত্বে অ্যাডহক কমিটি

Share

বাংলাদেম ক্রিকেট বোর্ডের অক্টোবরের নির্বাচনে কারচুপির প্রমাণ পেয়েছে তদন্ত কমিটি। সেজন্য আমিনুল ইসলাম বুলবুলের নেতৃত্বাধীন পরিচালনা পর্ষদ ভেঙে দিয়েছে জাতীয় ক্রীড়া পরিষদ। সাবেক অধিনায়ক তামিম ইকবালের নেতৃত্বে ১১ সদস্যের অ্যাডহক কমিটি গঠন করে ৩ মাসের মধ্যে নির্বাচন আয়োজনের নির্দেশনা দিয়েছে এনএসসি।

বিকেলে সংবাদ সম্মেলনে এ কথা জানিয়েছেন এনএসসির ক্রীড়া পরিচালক আমিনুল এহসান। এর আগে তিনি এনএসসির গঠিত তদন্ত কমিটির প্রতিবেদন তুলে ধরেন।

সংবাদ সম্মেলনে আমিনুল এহসান জানিয়েছেন, বর্তমান পরিচালনা পর্ষদ ভেঙে দেওয়ার কথা আইসিসিকেও ইমেইলে জানিয়ে এডহক কমিটির নামও পাঠানো হয়েছে।

এডহক কমিটির অন্য সদস্যরা হলেন: ফাহিম সিনহা, রফিকুল ইসলাম বাবু, সালমান ইস্পাহানি, তানজিল চৌধুরী, আতহার আলী খান, মিনহাজুল আবেদীন নান্নু, ইসরাফিল খসরু, সৈয়দ ইব্রাহিম আহমেদ, মির্জা ইয়াসির আব্বাস, রাশনা ইমাম।

ক্রীড়া পরিচালক আমিনুল এহসান বলেন, ‘এনএসসি বা জাতীয় ক্রীড়া পরিষদ বাংলাদেশের সকল ক্রীড়াকে সুশৃঙ্খলভাবে পরিচালনা করার জন্য ফেডারেশনগুলোকে নিয়ন্ত্রণ করে থাকে। জাতীয় ক্রীড়া সংস্থাসমূহ এনএসসি দ্বারা নিয়ন্ত্রিত ও পরিচালিত হয়ে থাকে এবং যদি সেখানে কোনো অনিয়ম দেখা যায় সেক্ষেত্রে এনএসসি বিভিন্ন রকমের পদক্ষেপ গ্রহণ করতে পারে।’

জাতীয় ক্রীড়া পরিষদ আইনের ধারা ২১-এ জাতীয় ক্রীড়া পরিষদকে ক্ষমতা দেওয়া হয়েছে যেকোনো পরিস্থিতিতে অ্যাডহক কমিটি নিয়োগ দেওয়ার।

Read more