ববি হাজ্জাজের আসনের ভোটের ফল চ্যালেঞ্জ করলেন জামায়াত জোটের প্রার্থী

Share

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১৩ আসনে জয় পেয়ে প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী হয়েছেন বিএনপির ববি হাজ্জাজ। কিন্তু এবার ভোটের ফল চ্যালেঞ্জ করে হাইকোর্টে আবেদন করেছেন ওই আসনের জামায়াত জোটের প্রার্থী মামুনুল হক।

বুধবার (১১ মার্চ) বিচারপতি মো. জাকির হোসেনের একক হাইকোর্ট বেঞ্চে এ আবেদনের ওপর শুনানি হওয়ার কথা রয়েছে।

হাইকোর্টে এর আগে ২৫ জনের বেশি প্রার্থী ভোটের ফল চ্যালেঞ্জ করে আবেদন করেন। শুনানির জন্য আবেদনগুলো গ্রহণ করে ওইসব আসনের ব্যালটসহ প্রয়োজনীয় সরঞ্জাম সংরক্ষণের নির্দেশ দেন আদালত।

গণপ্রতিনিধিত্ব অধ্যাদেশের ৪৯ ধারা অনুযায়ী নির্বাচনী অনিয়মের বিরুদ্ধে ‘নির্বাচনী’ আবেদনপত্র শুনানির জন্য হাইকোর্টে নির্বাচনী ট্রাইব্যুনাল গঠন করা হয়। বিচারপতি মো. জাকির হোসেনের নেতৃত্বে একক বেঞ্চ এসব আবেদনের ওপর শুনানি গ্রহণ করছেন।

Read more