বিএসপির সাহিত্য সভা এবং ইফতার মাহফিল

Share

যশোর অফিস 
বিদ্রোহী সাহিত্য পরিষদ (বিএসপি) যশোরের উদ্যোগে ২৫৬তম মাসিক সাহিত্য এবং কবি সাহিত্যিকসদের সম্মানে ইফতার ও দোয়া সভা শুক্রবার (৬ মার্চ) বিকেলে অনুষ্ঠিত হয়।
বিএসপির পোস্ট অফিস পাড়ার নিজস্ব কার্যালয়ে অনুষ্ঠিত সাহিত্যসভা ও ইফতারে প্রধান অতিথি ছিলেন যশোর ইন্সটিটিউটের সাধারণ সম্পাদক ডা. আবুল কালাম আজাদ লিটু।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিশিষ্ট শিক্ষাবিদ, প্রফেসর ড. মো. মুস্তাফিজুর রহমান, বিশিষ্ট কবি ও গীতিকার কাসেদুজ্জামান সেলিম, ড.শাহনাজ পারভীন, অধ্যক্ষ হাফিজুর রহমান, ইঞ্জিনিয়ার কামাল হোসেন, কবি নাঈম নাজমুল, আলমগীর হোসেন।
এতে সভাপতিত্ব করেন বিএসপির সভাপতি কবি আহমদ রাজু। সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা মুন্না’র পরিচালনায় অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মুক্তেশ্বরী সাহিত্য ও সাংস্কৃতিক পরিষদের সভাপতি ডা. মোকাররম হোসেন, নজরুল সাহিত্য পরিষদের সভাপতি তরিকুল ইসলাম, শব্দ থিয়েটারের সাধারণ সম্পাদক মাসউদ জামান, নাট্যকর শিপন চৌধুরী, বকুল হক, সাবেক সভাপতি এডিএম রতন।
কবিতা পাঠ ও আলোচনায় অংশ নেন, আতিয়ার রহমান, ডা. আহাদ আলী, আবুল হাসান তুহিন, আরশি গাইন, ভদ্রাবতী বিশ্বাস, অরুণ বর্মন, গোলাম রসুল, হীরামন সরকার, সঞ্জয় নন্দী, অ্যাড.মাহমুদা খানম, কুতুব উদ্দিন বিশ্বাস, আহমেদ মাহবুব ফারুক, মনিরুজ্জামান,অধ্যাপক তোজাম্মেল হক প্রমুখ।

Read more