যশোর অফিস
যশোরের বেনাপোল ও চৌগাছা সীমান্তে পৃথক অভিযান চালিয়ে মালিকবিহীন ৫২ দশমিক ৫ কেজি গাঁজা ও ১১০ বোতল নেশাজাতীয় কফ সিরাপ উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। শুক্রবার (৬ মার্চ) এসব মাদকদ্রব্য উদ্ধার করা হয়।
বিজিবি সূত্র জানায়, যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি) এর ধান্যখোলা বিওপির সদস্যরা সীমান্তবর্তী বাহাদুরপুর মাঠে অভিযান চালিয়ে মালিকবিহীন অবস্থায় ৪৯ দশমিক ৫ কেজি গাঁজা উদ্ধার করেন। অপরদিকে চৌগাছা সীমান্তের আন্দুলিয়া বিওপির সদস্যরা আরশিংড়ি মাঠের একটি পুকুরপাড় থেকে ৩ কেজি গাঁজা ও ১১০ বোতল উইনসেরেক্স কফ সিরাপ উদ্ধার করেন।
উদ্ধারকৃত মাদকদ্রব্যের বাজারমূল্য ২ লাখ ২৭ হাজার ৭৫০ টাকা বলে জানিয়েছে বিজিবি। এসব মাদক আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য বেনাপোল পোর্ট থানা ও চৌগাছা থানায় হস্তান্তর করা হয়েছে।
যশোর ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সাইফুল্লাহ সিদ্দিকী জানান,সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালান প্রতিরোধে বিজিবির অভিযান অব্যাহত থাকবে।