মোঃ মনিরুজ্জামান (জনি)
লক্ষ্য শহীদের রক্তে রাঙানো, বাংলার পতাকা
আজ মুক্ত বাতাসে উড়ছে দেখ, নেই কোন বাধা।
আজ পাকবাহিনীর গুলির শব্দ, যায় না কেন সোনা,
তবে কি আজ বিজয় পেল-বাংলার মুক্তিসেনা।
আজ ঝাঁক ঝাঁক পাখি উড়ছে আকাশে,
ডাকছে কিচির মিচির
চারিদিকে শুধু হইউল্লাস, বিজয়ের-ই-মিছিল ।
বিজয় হয়েছে বিজয় হয়েছে, বাংলার সেনাদের
আজ গর্ভ করে বলতে পারি, বাংলা আমাদের।
বাংলায় মরা কথা বলি, বাংলায় গান গায়
বাংলায় আমার জন্মভূমি, বাংলা হল বিজয়।