যশোরের চৌগাছায় স্বামী-স্ত্রীর আত্মহত্যার  চেষ্টা: স্ত্রীর মৃত্যু,স্বামী আশঙ্কা জনক

Share

বিশেষ প্রতিনিধি 
যশোরের চৌগাছা উপজেলার নারায়নপুর ইউনিয়নের কাঠবিলা গ্রামে পারিবারিক কলহের জেরে স্ত্রী আত্মহত্যা করেছেন এবং স্বামী বিষপান করে আত্মহত্যার চেষ্টা করেছেন বলে জানা গেছে।
শনিবার (১১ অক্টোবর) রাতের কোনো এক সময় বাবুল হোসেনের বাড়িতে এ মর্মান্তিক ঘটনা ঘটে। মৃত লিমা খাতুন (১৭) ঝাউতলা মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেণির মানবিক বিভাগের শিক্ষার্থী ও বাবুল হোসেনের কন্যা।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, পারিবারিক সমস্যার জেরে লিমা খাতুন গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেন। বিষয়টি জানতে পেরে তার স্বামী আকাশ (১৮) নিজ বাড়িতে ঘাসপোড়া বিষপান করে আত্মহত্যার চেষ্টা করে অসুস্থ হয়ে পড়েন। পরিবারের সদস্যরা তাকে দ্রুত চৌগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেন, পরে তার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় যশোর২৫০শয্যা জেনারেল হাসপাতালে রেফার করা হয়। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন আছেন।
ঘটনার বিষয়ে চৌগাছা থানার এসআই (নিঃ) হোসেন পাটোয়ারী ঘটনার বিষয়টি স্বীকার করে বলেছেন এ বিষয়ে এখন তদন্ত চলছে। #

Read more