ডেঙ্গুতে যবিপ্রবি শিক্ষার্থীর মৃত্যু, উপাচার্যের শোক

Share

যশোর অফিস 
ডেঙ্গুতে আক্রান্ত হয়ে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) ক্লাইমেট অ্যান্ড ডিজাস্টার ম্যানেজমেন্ট (সিডিএম) বিভাগের ২০২৫-২৬ শিক্ষাবর্ষের নবাগত শিক্ষার্থী আদিবা সাহার মারা গেছেন।
সোমবার (২৪ আগস্ট) রাত ৯টা ২০ মিনিটে ঢাকার ধানমন্ডির পপুলার মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। সম্প্রতি হেমোরোজিক ডেঙ্গুতে আক্রান্ত হয়ে প্রথমে যশোরে এবং পরে ঢাকার দুটি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন তিনি।
আদিবার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন যবিপ্রবি উপাচার্য অধ্যাপক ড. ইয়ারুল কবীর, উপ-উপাচার্য অধ্যাপক শেখ মাহমুদুল হাসান ও কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোহাম্মদ ফারুক হাসান। তারা শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়ে তার আত্মার মাগফিরাত কামনা করেন।
এদিকে তার মৃত্যুতে যবিপ্রবির শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। তার আত্মার মাগফিরাত কামনায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। চিকিৎসাকালে রক্ত ও আর্থিক সহায়তা প্রদানকারীদের প্রতিও সিডিএম বিভাগের পক্ষ থেকে কৃতজ্ঞতা জানানো হয়েছে।

Read more