সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদে শার্শায় মানববন্ধন

Share

যশোর অফিস
যশোরের শার্শা উপজেলার নাভারণ উচ্চ বালিকা বিদ্যালয়ে তথ্য সংগ্রহের সময় পাঁচ সাংবাদিকের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২৪ আগস্ট) আয়োজিত মানববন্ধনে বক্তারা হামলার ঘটনায় জড়িত প্রভাষক মামুনুর রশিদ, মেহেদী হাসান জনি, কামাল হোসেন ও শফিউদ্দিনকে দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
বক্তারা বলেন, দায়িত্ব পালনকালে সাংবাদিকদের ওপর হামলা স্বাধীন সাংবাদিকতার ওপর সরাসরি আঘাত। এ ঘটনায় দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়ার পাশাপাশি সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি আহ্বান জানান তারা।
মানববন্ধনে স্থানীয় সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।

Read more