শহিদ জয়, যশোর
‘গল্প করি, খিচুড়ি খাই, মিলে মিশে থাকি সবাই’—এই স্লোগানে যশোরস্থ সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে ‘গল্পের আসর ও খিচুড়ি পার্টি’ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার বিকেলে যশোর স্টেডিয়াম রোডের ক্যান্ডেল লাইট রেস্টুরেন্ট ও হোটেল পার্ক ভিউয়ের নিচে এ আয়োজন করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন যশোরস্থ সাতক্ষীরা কল্যাণ সমিতির সভাপতি জি এম আবু ফয়সল। অনুষ্ঠানটি সার্বিক পরিচালনা ও তত্ত্বাবধানের দায়িত্ব ছিলেন সমিতির সাধারণ সম্পাদক.কবিরুল ইসলাম,ও তাকে সহযোগিতা করেন করেন সমিতির কার্যকরী সদস্য মো. কামরুজ্জামান।
অনুষ্ঠানে প্রধান উপদেষ্টা মো. জিল্লুর রহমান, সম্মানিত উপদেষ্টা ও সাবেক অতিরিক্ত পুলিশ সুপার মোজাম্মেল হক, যশোর জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী ও সমিতির সম্মানিত সদস্য মো. আব্দুল আলিম গাজী, এম এম কলেজ যশোরের উদ্ভিদবিদ্যা বিভাগের বিভাগীয় প্রধান ও সমিতির সম্মানিত সদস্য প্রফেসর আইয়ুব আলী, মনিরামপুর উপজেলার সমবায় অফিসার ও সমিতির সম্মানিত সদস্য রঞ্জিত কুমার দাস,যশোর সদর পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইন্সপেক্টর মো. আমান উল্লাহ, আইনজীবী অ্যাডভোকেট আবু মুসা, অ্যাডভোকেট মো.রোকনুজ্জামানসহ সমিতির বিভিন্ন পর্যায়ের সদস্যরা উপস্থিত ছিলেন।
আয়োজনে সাতক্ষীরা থেকে যশোরে বসবাসরত বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। এ সময় গল্প, আড্ডা ও খিচুড়ি খাওয়ার মধ্য দিয়ে তারা পারস্পরিক সৌহার্দ্য, সম্প্রীতি ও ভ্রাতৃত্বের বন্ধন আরও সুদৃঢ় করার প্রত্যয় ব্যক্ত করেন।
আয়োজকরা জানান, যশোরে বসবাসরত সাতক্ষীরার মানুষের মধ্যে পারস্পরিক যোগাযোগ ও ভ্রাতৃত্ববোধ জোরদার করার পাশাপাশি নিজেদের সুখ-দুঃখ ভাগাভাগি করে নেওয়ার উদ্দেশ্যেই এ ধরনের আয়োজন করা হয়েছে। ভবিষ্যতেও সমিতির পক্ষ থেকে এমন সামাজিক ও সম্প্রীতিমূলক আয়োজন অব্যাহত থাকবে।