যশোরে আল আমিন হ,ত্যা মা,ম,লা,য় আসামি ব্লাক আলামিন গ্রে,প্তা,র

Share

নিজস্ব প্রতিবেদক, যশোর:
যশোর শহরের পূর্ব বারান্দীপাড়া লিচুতলা এলাকায় আল আমিন হোসেন (২৯) হত্যা মামলায় মোঃ আলামিন নামে এক আসামিকে গ্রেপ্তার করেছে কোতোয়ালি মডেল থানা পুলিশ।
গ্রেপ্তার মোঃ আলামিনের পিতার নাম সিরাজুল ইসলাম। তার বাড়ি সিটি কলেজপাড়া, কোতোয়ালি মডেল থানা, যশোর।
পুলিশ সূত্রে জানা যায়, গত ২০ আগস্ট ২০২৬ বিকেল আনুমানিক ৩টা ৩০ মিনিট থেকে ৪টা ১৫ মিনিটের মধ্যে যশোর শহরের পূর্ব বারান্দীপাড়া লিচুতলা এলাকায় একটি মেহগনি বাগানে আল আমিন হোসেনকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করা হয়। নিহত আল আমিনের পিতার নাম মৃত আক্কাস আলী। তিনি পূর্ব বারান্দীপাড়া মাঠপাড়া, কোতোয়ালি, যশোর এলাকার বাসিন্দা।
পুলিশ জানায়, পূর্ব বিরোধের জেরে আল আমিনকে পরিকল্পিতভাবে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করা হয়েছে বলে প্রাথমিক তদন্তে তথ্য পাওয়া গেছে। পরে নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য যশোর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়।
এ ঘটনায় নিহতের বাবা বাদী হয়ে কোতোয়ালি মডেল থানায় দণ্ডবিধির ৩০২/৩৪ ধারায় মামলা দায়ের করেন। মামলার তদন্তে আসামি মোঃ আলামিনের সম্পৃক্ততার তথ্য পাওয়ার পর তাকে গ্রেপ্তারে অভিযান চালায় পুলিশ।
২১ আগস্ট ২০২৬ রাত আনুমানিক ৮টা ৫ মিনিটে যশোর শহরের মনিহার মোড় এলাকা থেকে মোঃ আলামিনকে গ্রেপ্তার করা হয়। পুলিশ জানিয়েছে, তার বিরুদ্ধে এর আগেও যশোরের বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে।
গ্রেপ্তার আসামিকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে আদালতে পাঠানো হয়েছে। মামলার তদন্ত ও অন্যান্য আসামিদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

Read more