যশোরে ২৪ ঘণ্টায় নতুন ডেঙ্গু রোগী ১৬, হাসপাতালে ভর্তি ৩৭

Share

যশোর অফিস 
যশোরে গত ২৪ ঘণ্টায় নতুন করে ১৬ জন ডেঙ্গু রোগী শনাক্ত হয়ে বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন। এ নিয়ে চলতি বছরের ১ জানুয়ারি থেকে ২০ আগস্ট পর্যন্ত জেলায় মোট ৫০৮ জন ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছেন।
সিভিল সার্জন অফিসের ২০ আগস্টের প্রতিবেদনের তথ্য অনুযায়ী,এপর্যন্ত ৪৬৯ জন রোগী চিকিৎসা নিয়ে ছাড়পত্র পেয়েছেন। বর্তমানে হাসপাতালে ভর্তি রয়েছেন ৩৭ জন। এ সময়ে ডেঙ্গুতে দুজনের মৃত্যু হয়েছে এবং দুজন রোগীকে উন্নত চিকিৎসার জন্য রেফার করা হয়েছে।
প্রতিবেদন অনুযায়ী, বর্তমানে সরকারি-বেসরকারি বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রোগীদের মধ্যে অভয়নগরে ১৪ জন,বাঘারপাড়ায় ১ জন, ঝিকরগাছায় ৫ জন, কেশবপুরে ৩ জন, মনিরামপুরে ৩ জন, শার্শায় ৩ জন এবং যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ৬ জন রয়েছেন। এছাড়া চৌগাছায় বর্তমানে কোনো রোগী ভর্তি নেই।

Read more