অভয়নগর থানার ওসি বিরুদ্ধে সংবাদ সম্মেলন প্রেসক্লাব যশোরে 

Share

যশোর প্রতিনিধি 
একটি মটরসাইকেলের মালিকানা নিয়ে পাল্টাপাল্টি অভিযোগ উঠেছে, এক পক্ষ মালিকানা দাবি করে খোদ অভয়নগর থানার ওসির বিরুদ্ধে অভিযোগ এনে সংবাদ সম্মেলন করেছে, ঘটনাকে ভিন্ন ব্যাখ্যা দিয়েছেন অভয়নগর থানার ওসি। যশোর সদর উপজেলার বসুন্দিয়া এলাকার ইসমাইল সর্দারের ছেলে আল মামুন বেলা ১২ টার দিকে প্রেসক্লাব যশোরে সংবাদ সম্মেলন করেন।
সংবাদ সম্মেলনে তিনি অভিযোগ করেন ছিনতাইয়ের অভিযোগে দায়ের করা মামলার তদন্তের পর উদ্ধার হওয়া একটি মোটরসাইকেল ফেরত দেওয়ার ক্ষেত্রে নানা ধরনের হয়রানি, ভয়ভীতি প্রদর্শন ও চাঁদা দাবির অভিযোগ উঠেছে যশোরের অভয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরুজ্জামান ও এসআই বিনয়ের বিরুদ্ধে।
এদিকে জানতে চাইলে অভয়নগর থানার (ওসি) নুরুজ্জামান বলেন মোটরসাইকেলটি ছিনতাইয়ের কোন ঘটনা ঘটেনি, বিদেশ সৌদি আরব পাঠানো কে কেন্দ্র করে তাদের ভিতর অর্থনৈতিক লেনদেন ছিল, এ ঘটনায় স্থানীয় বাজার কমিটি মোটরসাইকেল কি আটক করে। বাজার কমিটি মোটরসাইকেলটি থানায় দিয়ে যায়। এ ঘটনায় পাল্টাপাল্টি অভিযোগের কারণে দুই পক্ষকে এক জায়গায় বসে স্থানীয়ভাবে মীমাংসা করে নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। এ ঘটনায়জানতে চাইলে পুলিশের মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অফ) এই প্রতিবেদককে জানান মোটরসাইকেল বা আর্থিক লেনদেন সাবজেক্ট  একেবারে ঠুনকো। ওসি যদি মটরসাইকেল প্রকৃত মালিকের কাছে হস্তান্তর না করে তার দায় দায়িত্ব ওসি বহন করবে। বিষয়টি পুলিশ সুপার মহাদয় তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেবেন।

Read more