যশোরে ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে নতুন ভর্তি ১১ হাসপাতালে চিকিৎসাধীন ৮

Share

যশোর অফিস 
যশোরে গত ২৪ ঘণ্টায় নতুন করে ১১ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। যশোর সিভিল সার্জন অফিসের ১৭ আগস্টের প্রতিবেদনে বলা হয়েছে, চলতি বছরের ১ জানুয়ারি থেকে এ পর্যন্ত যশোর জেলায় ডেঙ্গু আক্রান্ত হয়ে মোট ৪৬৯ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে ৪৩০ জন সুস্থ হয়ে ছাড়পত্র পেয়েছেন। বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ৩৭ জন। এ সময়ে ডেঙ্গুতে ২ জনের মৃত্যু হয়েছে এবং ২ জনকে রেফার্ড করা হয়েছে।
গত ২৪ ঘণ্টায় নতুন ভর্তি হওয়া রোগীদের মধ্যে অভয়নগরে ২ জন, বাঘারপাড়ায় ১ জন,চৌগাছায় ১ জন, ঝিকরগাছায় ১ জন, কেশবপুরে ১ জন, মনিরামপুরে ৩ জন এবং শার্শায় ২ জন রয়েছেন।
প্রতিবেদনটি প্রস্তুত করেছেন সিভিল সার্জন অফিস যশোরের পরিসংখ্যানবিদ মো. শামসুল ফালাক।

Read more