যশোরে জমি জবরদখলের অভিযোগ,ওসি অপসারণের দাবি

Share

যশোর অফিস
 যশোরের ঝিকরগাছায় জমি জবরদখল, হামলা ও প্রাণনাশের হুমকির প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে এক ভুক্তভোগী পরিবার। একই সঙ্গে ঝিকরগাছা থানার ওসি গোলাম কিবরিয়াকে অপসারণ এবং অভিযুক্তদের গ্রেপ্তারের দাবি জানানো হয়েছে।
রোববার (১৬ আগস্ট) দুপুরে প্রেসক্লাব যশোরে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য দেন কলেজছাত্রী জান্নাতুন নাহার মোহনা। তিনি অভিযোগ করেন, ওসির ইন্ধন ও সহযোগিতায় বারবাকপুর এলাকার নাজমুল আকরাম রকি ও তার সহযোগীরা তাদের পৈতৃক ও ক্রয়কৃত জমি দখলের চেষ্টা করছেন এবং পরিবারের সদস্যদের ওপর একাধিকবার হামলা চালিয়েছেন।
মোহনা জানান, জমি নিয়ে আদালতে মামলা চলমান এবং নিষেধাজ্ঞা থাকলেও অভিযুক্তরা জমিতে প্রবেশ করে গাছ কেটে নিয়ে গেছে। এ ঘটনায় থানায় অন্তত আটটি লিখিত অভিযোগ দেওয়া হলেও কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি বলে দাবি করেন তিনি।
নিরাপত্তাহীনতার কথা জানিয়ে ভুক্তভোগী পরিবারটি অভিযুক্তদের গ্রেপ্তার ও ওসি গোলাম কিবরিয়ার অপসারণ দাবি করেছে।

Read more