পেট্রাপোল স্থলবন্দরে স্বাধীনতা দিবসের কর্মসূচিতে দুই মন্ত্রী

Share

যশোর অফিস 
 ভারতের ৮০তম স্বাধীনতা দিবস উপলক্ষে পশ্চিমবঙ্গ সরকারের খাদ্য ও সমবায় বিষয়ক মন্ত্রী অশোক কীর্তনীয়া এবং ভারত সরকারের বন্দর, জাহাজ চলাচল ও জলপথ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুর পেট্রাপোল স্থলবন্দর পরিদর্শন করেছেন।
শনিবার (১৫ আগস্ট) সকাল ১০টার দিকে যশোরের বেনাপোল সীমান্তের জিরো লাইন থেকে প্রায় ৩০০ গজ ভারতের অভ্যন্তরে পেট্রাপোল স্থলবন্দরে তাঁরা উপস্থিত হন।
পেট্রাপোল স্থলবন্দরে পৌঁছালে আয়োজিত অনুষ্ঠানে বিএসএফ সদস্যরা দুই মন্ত্রীকে গার্ড অব অনার প্রদান করেন। পরে তাঁরা জাতীয় পতাকা উত্তোলনসহ স্বাধীনতা দিবসের বিভিন্ন আনুষ্ঠানিক কর্মসূচিতে অংশ নেন।
অনুষ্ঠান শেষে দুই মন্ত্রী পেট্রাপোল স্থলবন্দরের বিভিন্ন কার্যক্রম ও অবকাঠামো পরিদর্শন করেন। এ সময় তাঁরা বিএসএফ কর্মকর্তাদের সঙ্গে সীমান্ত নিরাপত্তাসহ বিভিন্ন বিষয়ে মতবিনিময় করেন।
পরে আনুমানিক সকাল ১১টার দিকে পশ্চিমবঙ্গ সরকারের মন্ত্রী অশোক কীর্তনীয়া ও ভারত সরকারের প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুর পেট্রাপোল স্থলবন্দর ত্যাগ করেন।

Read more