ঢাকা অফিস: রাজধানীর গুলশানে একটি রেস্তোরাঁয় আওয়ামী লীগের নেতাকর্মীদের গো,প,ন বৈঠকের অভিযোগে ছয়জনকে গ্রেপ্তার করেছে গুলশান থানা পুলিশ। শুক্রবার (৭ আগস্ট) রাত সাড়ে ৯টার দিকে পুলিশ প্লাজার পঞ্চম তলার একটি রেস্তোরাঁয় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে রয়েছেন যশোরের চৌগাছা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মেহেদী মাসুদ চৌধুরী, এস এম রেজওয়ান হাবিব আলিফ, নান্নু মিয়া, আমিনুর রহমান, সজল আহমেদ ও ইব্রাহিম হোসেন।
পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ জানতে পারে, গুলশানের পুলিশ প্লাজার একটি রেস্তোরাঁয় আওয়ামী লীগের কয়েকজন নেতাকর্মী বৈঠকে বসেছেন। পরে গুলশান থানা পুলিশের একটি দল সেখানে অভিযান চালিয়ে ছয়জনকে গ্রেপ্তার করে।
গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দাউদ হোসেন সাংবাদিকদের জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার ব্যক্তিদের কাছ থেকে বৈঠক শেষে রাজধানীতে মিছিল করার পরিকল্পনার বিষয়ে তথ্য পাওয়া গেছে।
তিনি আরও জানান, গ্রেপ্তারদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।
গুলশানে রেস্তোরাঁয় বৈঠকের অভিযোগে যশোরে আওয়ামী লীগ নেতাসহ ৬ জন গ্রে,প্তা,র
Share
Read more