ঝিনাইদহ প্রতিনিধিঃ
ঝিনাইদহের শৈলকূপা উপজেলার গাড়াগঞ্জ বাজারে নতুন উপজেলা ও পৌরসভা ঘোষণা’র দাবিতে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।
বৃহস্পতিবার (১৬ জুলাই) সকালে গাড়াগঞ্জ বাজার বাসস্ট্যান্ডে এ কর্মসুচির আয়োজন করে স্থানীয়রা।
সে সময় ব্যানার ফেস্টুন নিয়ে শৈলকূপা উপজেলার ১, ২, ৩, ১২, ১৩ ও ১৪নংসহ মোট ৬টি ইউনিয়নের কয়েক’শ মানুষ অংশ নেয়। এ সময় বক্তব্য রাখেন, ঝিনাইদহ জেলা বিএনপির যুগ্ম সম্পাদক সাজ্জাদুর রহমান, শৈলকুপা উপজেলা বিএনপির সহ সভাপতি কেরামত আলী, সাংগাঠনিক সম্পাদক মোস্তাফিজুর রহমান তৃর্কি, উপজেলা যুবদলের আহবায়ক রবিউল ইসলাম, উপজেলা কৃষক দলের আহবায়ক আমিরুল ইসলাম, সাংবাদিক সাদ্দাম হোসেন, সাবেক চেয়ারম্যান জাফর হোসেন মোল্যা, আসাদুজ্জামান সহ আরো অনেকে।
মানববন্ধন থেকে বক্তারা বলেন, ত্রিবেণী, দিগনগর, উমেদপুর, দুধসর, ফুলহরি ও মির্জাপুর ইউনিয়ন নিয়ে গাড়াগঞ্জ বাজারে পৃথক উপজেলা ও পৌরসভা গঠন করলে এ অঞ্চলের মানুষের প্রশাসনিক ও নাগরিক সেবা সহজ হবে। তাই স্থানীয় সরকার, জনপ্রশাসন, সংস্থাপন, আইন, ভূমি ও স্বরাষ্ট্র মন্ত্রনালয়সহ সংশ্লিষ্ট বিভাগের প্রতি দ্রুত প্রয়োজনীয় পদক্ষেপ নিয়ে গাড়াগঞ্জকে উপজেলা ও পৌরসভা হিসেবে ঘোষণা করার দাবি জানান তারা।
শৈলকুপার গাড়াগঞ্জে নতুন উপজেলা ও পৌরসভা ঘোষণার দাবিতে মানববন্ধন
Share
Read more