নিজস্ব প্রতিবেদক:
যশোর শহরে ফুটবল খেলা দেখে বাড়ি ফেরার পথে তহিদুর রহমান বাঁধন (১৮) নামে এক কিশোরকে কুপিয়ে ও মারধরের অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার (১৬ জুলাই) ভোর আনুমানিক ৩টা ১০ মিনিটের দিকে শহরের দাঁড়াটানা মোড় এলাকায় এ ঘটনা ঘটে।
আহত তহিদুর রহমান বাঁধন যশোর শহরের পুলিশ লাইন কদমতলা শিশু একাডেমির সামনে এলাকার বাসিন্দা। তিনি রবিউল ইসলামের ছেলে।
অভিযোগ সূত্রে জানা যায়, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ডের ফুটবল ম্যাচ দেখা শেষে বাড়ি ফেরার পথে দাঁড়াটানা মোড়ে পৌঁছালে পূর্বপরিচিত মুহিন (১৮), চয়ন (১৮) ও জুবায়ের (১৬)সহ কয়েকজন তার পথরোধ করে। এ সময় তারা চাকুর বাট দিয়ে বাঁধনের মাথায় আঘাত করে এবং কিল-ঘুষি মেরে তাকে আহত করে।
পরে বাঁধনের সহকর্মীরা তাকে উদ্ধার করে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে তিনি বাড়ির উদ্দেশ্যে রওনা হন।
ঘটনার কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
যশোর শহরে ফুটবল খেলা দেখে বাড়ি ফেরার পথে কু/পি/য়ে/ জ/খ/ম
Share
Read more