যশোর অফিস: যশোরের চৌগাছায় কথিত সন্ত্রাসী কর্মকাণ্ড ও চলাচলে বাধা দেওয়ার অভিযোগ তুলে ফতেপুর গ্রামের বাসিন্দারা উপজেলা বিএনপির সভাপতি এম. এ.সালামের কাছে অভিযোগ দিয়েছেন।
বুধবার (১৫ জুলাই) সকালে গ্রামবাসী, ভ্যান ও ইজিবাইক চালকরা বিএনপি নেতার কার্যালয়ে গিয়ে অভিযোগ করেন, বেড় গোবিন্দপুর বাওড়ের আতিয়ার হত্যা মামলার ভুক্তভোগীর ভাই রশেদসহ কয়েকজন গ্রামের একমাত্র চলাচলের রাস্তায় বাধা সৃষ্টি ও হুমকি-ধমকি দিয়ে আসছেন। তারা দ্রুত সমস্যার সমাধান না হলে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেন।