যশোর অভয়নগরে মোটরসাইকেল চু/রি/র অভিযোগে যুবককে গ/ণ/পি/টু/নি

Share

যশোর অফিস: যশোরের অভয়নগরে মোটরসাইকেল চুরির অভিযোগে এক যুবককে গণপিটুনি দেওয়ার ঘটনা ঘটেছে। বুধবার (১৫ জুলাই) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার সুন্দলী কাঁচাবাজারে এ ঘটনা ঘটে।

পুলিশ জানায়, সুন্দলী এলাকার পিয়াল মল্লিক বাজারে কেনাকাটা করতে গিয়ে মোটরসাইকেল রেখে যান। এ সময় এক ব্যক্তি মোটরসাইকেলের লক ভেঙে নিয়ে পালানোর চেষ্টা করলে স্থানীয় লোকজন তাকে আটক করে গণপিটুনি দেয়।

আহত ব্যক্তির নাম তৌহিদ সরদার (৩০)। তিনি যশোর সদর উপজেলার বসুন্দিয়া এলাকার বাসিন্দা। গণপিটুনিতে তার মাথা, হাত-পা ও শরীরের বিভিন্ন স্থানে গুরুতর আঘাত লাগে।

খবর পেয়ে অভয়নগর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। এঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

Read more