যশোরে ইয়াবাসহ যুবক গ্রেপ্তার, আদালতে সোপর্দ

Share

নিজস্ব প্রতিবেদক, যশোর:
যশোর শহরে বিশেষ অভিযানে ৩৬ পিস ইয়াবা ট্যাবলেটসহ এক যুবককে গ্রেপ্তার করেছে কোতোয়ালি মডেল থানা পুলিশ। পরে তাকে আদালতে সোপর্দ করে জেলহাজতে পাঠানোর আবেদন করা হয়েছে।
আদালতে পাঠানো প্রতিবেদন সূত্রে জানা যায়, গত ১৪ জুলাই ২০২৬ বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে কোতোয়ালি মডেল থানার এসআই (নিরস্ত্র) জেলাল কুমার দে সঙ্গীয় ফোর্স নিয়ে শহরের নিউমার্কেট এলাকার একটি স্থানে অভিযান পরিচালনা করেন। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে এক ব্যক্তি পালানোর চেষ্টা করলে তাকে আটক করা হয়।
আটকের পর তার দেহ তল্লাশি করে একটি সাদা পলিথিনে মোড়ানো ৩৬ পিস গোলাপি রঙের ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। জব্দকৃত ইয়াবার আনুমানিক মূল্য প্রায় ১ হাজার ৮০০ টাকা বলে উল্লেখ করা হয়েছে।
গ্রেপ্তার ব্যক্তি মো. শিমুল মণ্ডল ওরফে আব্দুল্লাহ (২২)। তার বাড়ি ঝালকাঠি জেলার নলছিটি উপজেলার মধিপুর এলাকায় বলে পুলিশ জানিয়েছে।
এ ঘটনায় কোতোয়ালি মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ২০১৮ সালের ৩৬(১) সারণির ১০(ক) ধারায় মামলা দায়ের করা হয়েছে।
তদন্তকারী কর্মকর্তা আদালতে পাঠানো আবেদনে উল্লেখ করেন, মামলার তদন্ত চলমান রয়েছে। আসামিকে জামিন দেওয়া হলে তিনি পলাতক হতে পারেন এবং তদন্তে বিঘ্ন ঘটার আশঙ্কা রয়েছে। তাই তদন্ত শেষ না হওয়া পর্যন্ত তাকে কারাগারে আটক রাখার আবেদন জানানো হয়েছে।

Read more