নিজস্ব প্রতিবেদক, যশোর:
যশোরের চৌগাছা উপজেলায় পুলিশের বিশেষ অভিযানে একটি গাঁজার গাছ উদ্ধার এবং এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে।
মঙ্গলবার (১৪ জুলাই) রাত আনুমানিক ৯টা ৪০ মিনিটে চৌগাছা থানার এসআই (নিঃ) জি. এম. ইমরান হোসেন রাজুর নেতৃত্বে সঙ্গীয় পুলিশ সদস্যরা উপজেলার গুয়াতলী (কারিগরপাড়া) গ্রামে বিশেষ অভিযান পরিচালনা করেন।
পুলিশ জানায়, গুয়াতলী (কারিগরপাড়া) গ্রামের বাসিন্দা মোঃ নান্নু মিয়া (৫০), পিতা- মৃত আব্দুল কাশেম, তার নিজস্ব ভোগদখলীয় ড্রাগন বাগানে গাঁজার গাছ চাষ করছেন—এমন গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালানো হয়। এ সময় বাগানের পূর্ব পাশ থেকে একটি গাঁজার গাছ উদ্ধার করা হয়, যার কাঁচা অবস্থায় ওজন প্রায় ২ কেজি ৬০০ গ্রাম।
অভিযান চলাকালে ঘটনাস্থল থেকে নান্নু মিয়াকে গ্রেফতার করা হয়। উদ্ধার করা গাঁজার গাছ জব্দ করে থানায় নিয়ে যাওয়া হয়েছে।
চৌগাছা থানা পুলিশ জানিয়েছে, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। মাদক নির্মূলে পুলিশের বিশেষ অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
চৌগাছায় ড্রাগন বাগান থেকে গাঁ/জা/র গাছ উদ্ধার, কৃষক গ্রে/ফ/তা/র
Share
Read more