যশোরে হ/ত্যা/চে/ষ্টা /মা/ম/লা/র এজাহারনামীয় আ/সা/মি/ গ্রে/প্তা/র

Share

ভ্রাম্যমান প্রতিনিধি
যশোরের কোতোয়ালি থানার একটি হত্যাচেষ্টা মামলার এজাহারনামীয় আসামি মো. ইয়াছিন (৩৩)-কে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (১৫ জুলাই) দুপুর ১২টার দিকে নরেন্দ্রপুর এলাকায় নিজ বাড়ির সামনে থেকে তাকে গ্রেপ্তার করা হয়। পরে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানোর আবেদন জানানো হয়।
পুলিশ সূত্রে জানা যায়, কোতোয়ালি থানার মামলা নং-৪৮, জিআর নং-৫৯৫/২৬, দণ্ডবিধির ৩২৩/৩২৫/৫০৬ ধারায় দায়ের হওয়া মামলায় আসামি হিসেবে তার নাম রয়েছে।
মামলার এজাহার অনুযায়ী, জমিজমা সংক্রান্ত পূর্ববিরোধের জেরে অভিযুক্তদের সঙ্গে বাদীপক্ষের দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। গত ১২ জুলাই বিকেলে নরেন্দ্রপুর বটতলা মসজিদের সামনে সড়কে বৃষ্টির পানিতে মাছ ধরাকে কেন্দ্র করে উভয় পক্ষের মধ্যে বাকবিতণ্ডা হয়। একপর্যায়ে বাদীর ছেলেকে মারধর করা হলে বাদী ঘটনাস্থলে গিয়ে এর প্রতিবাদ করেন। অভিযোগ রয়েছে, তখন অভিযুক্তরা দেশীয় অস্ত্র নিয়ে বাদীর ওপর হামলা চালিয়ে তাকে এলোপাতাড়ি মারধর করে এবং প্রাণনাশের হুমকি দেয়।
আহতকে স্থানীয়ভাবে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।
তদন্তকারী কর্মকর্তা আদালতে দাখিল করা প্রতিবেদনে উল্লেখ করেন, মামলার অভিযোগের প্রাথমিক সত্যতা পাওয়া গেছে। এছাড়া আসামি জামিনে মুক্তি পেলে পলাতক হওয়ার, মামলার তদন্তে বিঘ্ন সৃষ্টি করার এবং বাদীপক্ষকে ভয়ভীতি প্রদর্শনের আশঙ্কা রয়েছে। এ কারণে তার জামিনের বিরোধিতা করে তাকে কারাগারে আটক রাখার আবেদন করা হয়েছে।
পুলিশ জানিয়েছে, মামলার তদন্ত অব্যাহত রয়েছে।

Read more