ট্যালেন্টপুলে বৃত্তি  পেয়েছে সাওম

Share

যশোর অফিস 
এ বছর ট্যালেন্টপুলে বৃত্তি পেয়েছে জি এস করিম সাওম। যশোরের দাউদ পাবলিক স্কুল থেকে সাওম প্রাথমিক বৃত্তি পরীক্ষায় ২০২৫ (২০২৬ সালে অনুষ্ঠিত ) অংশ নিয়েছিল। যশোরের উপশহরের বাসিন্দা সাওমের পিতা ড. মোঃ আব্দুর রউফ যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপ-পরিচালক ও মাতা ফারজানা নাসরিন জনতা ব্যাংকের সিনিয়র কর্মকর্তা।
মানবিক গুণাবলি সম্পন্ন মানুষ হওয়ার স্বপ্ন দেখছে সাওম। তার পিতা-মাতাও তাকে সেই লক্ষ্যে গড়তে চান। তাই সবার প্রতি দোয়া চেয়েছেন সন্তানের জন্য।

Read more