যশোরে অটোরিকশা ছিনতাইয়ের চেষ্টা, চালককে ছুরিকাঘাত

Share

যশোর অফিস 
যশোর শহরের পাঁচবাড়িয়া আমতলা এলাকায় অটোরিকশা ছিনতাইয়ের চেষ্টাকালে আশরাফুজ্জামান বাবু (৩৩) নামে এক চালক ছুরিকাঘাতে আহত হয়েছেন। সোমবার (১৩ জুলাই) দুপুরে এ ঘটনা ঘটে।
আহত বাবু যশোর শহরের ঘোপ নওপাড়া রোড এলাকার আব্দুল হাকিমের ছেলে। তিনি পেশায় একজন অটোরিকশা চালক।
জানা গেছে, উপশহর কলেজের সামনে থেকে দুই ব্যক্তি যাত্রী সেজে তার অটোরিকশা ভাড়া করেন। পরে পাঁচবাড়িয়া আমতলা এলাকায় পৌঁছে ছিনতাইয়ের উদ্দেশ্যে তাকে ছুরি দিয়ে আঘাত করেন। এ সময় চালকের চিৎকারে স্থানীয় লোকজন এগিয়ে এলে দুর্বৃত্তরা অটোরিকশা ছিনিয়ে নিতে না পেরে পালিয়ে যায়।
স্থানীয়রা আহত চালককে উদ্ধার করে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করেন। ঘটনায় আইনশৃঙ্খলা বাহিনী বিষয়টি তদন্ত করছে।

Read more