যশোর মনিরামপুরে পুকুরে ডু/বে বৃদ্ধার মৃ/ত্যু

Share

যশোর অফিস 
যশোরের মনিরামপুর উপজেলায় পুকুরে ডুবে পাচি মন্ডল (৭৫) নামে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। রোববার সন্ধ্যায় উপজেলার ঢাকুরিয়া ইউনিয়নের চাপাকোনা গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত পাচি মন্ডল একই গ্রামের বিনোদ মন্ডলের স্ত্রী। পরিবার ও পুলিশ সূত্রে জানা গেছে, তিনি দীর্ঘদিন ধরে শারীরিক ও মানসিক নানা রোগে ভুগছিলেন। ঐদিন সন্ধ্যায় বাড়ির সামনে পুকুরপাড়ে হাঁটতে গিয়ে অসাবধানতাবশত পানিতে পড়ে যান। দীর্ঘ সময় তাকে খুঁজে না পেয়ে পরিবারের সদস্যরা খোঁজাখুঁজির একপর্যায়ে বাড়ির সামনের পুকুরে ভাসমান অবস্থায় দেখতে পান। পরে স্থানীয়দের সহযোগিতায় তাকে উদ্ধার করলে তিনি মৃত ছিলেন।
খবর পেয়ে মনিরামপুর থানা পুলিশ ঘটনাস্থলে যায়। এ ব্যাপারে মনিরামপুর থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।

Read more