চৌগাছায় ৭০ বোতল এসকাফ সিরাপসহ মাদক কারবারি গ্রেফতার, জব্দ বাইসাইকেল

Share

চৌগাছা (যশোর) প্রতিনিধি:
যশোরের চৌগাছা থানা পুলিশের চলমান বিশেষ অভিযানে ৭০ বোতল অবৈধ মাদকদ্রব্য ESkuf সিরাপসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে। এ সময় তার ব্যবহৃত একটি বাইসাইকেলও জব্দ করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, সোমবার (১৩ জুলাই ২০২৬) সকাল আনুমানিক ১০টা ৩৫ মিনিটে চৌগাছা থানার এএসআই (নিঃ) মোঃ মোফাজ্জেল হোসেন সঙ্গীয় ফোর্স নিয়ে বিশেষ অভিযান পরিচালনা করেন। অভিযানের একপর্যায়ে উপজেলার বড় খানপুর গ্রামের গাজীর বটতলা এলাকায় মোঃ জয়নাল ইসলামের মুদি দোকানের সামনে পাকা রাস্তা থেকে সন্দেহভাজন মোঃ ইন্তাদুল ইসলাম (৪৫)-কে আটক করা হয়।
পরে তার হেফাজতে তল্লাশি চালিয়ে ৭০ বোতল অবৈধ মাদকদ্রব্য ESkuf সিরাপ উদ্ধার করা হয়। একই সঙ্গে মাদক পরিবহনে ব্যবহৃত একটি বাইসাইকেলও জব্দ করা হয়।
গ্রেফতারকৃত ইন্তাদুল ইসলাম (৪৫) ঝিনাইদহ জেলার মহেশপুর থানার কৃষ্ণপুর গ্রামের বাসিন্দা। তার পিতার নাম মোঃ নেবুর আলী ওরফে লেবুর আলী।
চৌগাছা থানা পুলিশ জানিয়েছে, উদ্ধারকৃত মাদক ও জব্দকৃত আলামত জব্দ তালিকাভুক্ত করা হয়েছে। গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

Read more