নিজস্ব প্রতিবেদক
যশোর শহরের বেজপাড়া এলাকায় বিশেষ অভিযান চালিয়ে ৩০ পিস ইয়াবা ট্যাবলেটসহ এক যুবককে আটক করেছে কোতোয়ালি মডেল থানা পুলিশ। পরে তাকে আদালতে হাজির করলে বিচারক কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
আদালত সূত্রে জানা যায়, কোতোয়ালি মডেল থানার মামলা নং-৩৭, তারিখ ১১ জুলাই ২০২৬। মামলাটি মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) সারণির ১০(ক) ধারায় দায়ের করা হয়েছে।
আটক ব্যক্তি হলেন রবিউল ইসলাম জসিম (৩৪)। তিনি যশোর শহরের টিবি ক্লিনিক বেজপাড়া এলাকার বাসিন্দা।
মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ১১ জুলাই বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে কোতোয়ালি মডেল থানার পুলিশ বেজপাড়া এলাকায় অভিযান চালায়। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করলে রবিউল ইসলাম জসিমকে আটক করা হয়। পরে তার প্যান্টের পকেট তল্লাশি করে একটি নীল রঙের জিপারযুক্ত পাউচের ভেতর থেকে ৩০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তি ইয়াবা বিক্রির উদ্দেশ্যে নিজের কাছে রেখেছিলেন বলে স্বীকার করেছেন। এ ঘটনায় তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। তদন্তের স্বার্থে এবং মামলার সুষ্ঠু নিষ্পত্তির জন্য তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানোর আবেদন করা হয়।
শুনানি শেষে আদালত আসামিকে জেলহাজতে পাঠানোর আদেশ দেন। মামলার তদন্ত অব্যাহত রয়েছে বলে পুলিশ জানিয়েছে।
যশোরে ইয়াবাসহ যুবক আটক, আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ
Share
Read more