যশোর অফিস
বেনাপোল পৌর কৃষক দলের সভাপতি জসীম উদ্দীনকে লাঞ্ছিত ও শারীরিক নির্যাতনের অভিযোগ উঠেছে। গত ৭ জুলাই সংঘটিত এ ঘটনাকে কেন্দ্র করে বেনাপোলে এখনো উত্তেজনা বিরাজ করছে। স্থানীয়দের একাংশের আশঙ্কা, পরিস্থিতি দ্রুত নিয়ন্ত্রণে না এলে যেকোনো সময় অপ্রীতিকর ঘটনা ঘটতে পারে।
অভিযোগে বলা হয়েছে, শার্শা থানা ছাত্রদলের আহ্বায়ক শরিফুল ইসলাম চয়নের নেতৃত্বে আওয়ামী লীগের লোকজন দিয়ে এ হামলার ঘটনা ঘটানো হয়। এতে জসীম উদ্দীন শারীরিকভাবে আহত হওয়ার পাশাপাশি মানসিকভাবেও ক্ষতিগ্রস্ত হয়েছেন বলে দাবি করা হয়েছে।
এ ঘটনায় সুষ্ঠু, নিরপেক্ষ ও দ্রুত তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উদ্ঘাটন এবং অভিযোগের সত্যতা প্রমাণিত হলে জড়িতদের বিরুদ্ধে দলীয় শৃঙ্খলামূলক ব্যবস্থা ও প্রয়োজনীয় আইনগত পদক্ষেপ গ্রহণের দাবি জানানো হয়েছে।
এ বিষয়ে যশোর জেলা ছাত্রদল ও জেলা বিএনপির নেতৃবৃন্দ, বিশেষ করে জেলা বিএনপির শীর্ষ নেতাদের হস্তক্ষেপ কামনা করেছেন অভিযোগকারীরা।
তবে এ ঘটনায় এখন পর্যন্ত থানায় কোনো লিখিত অভিযোগ দায়ের করা হয়নি বলে জানা গেছে।