যশোর রেলস্টেশনে অবৈধ ভারতীয় শাড়ি ও প্রসাধনী উদ্ধার, আটক ৩

Share

যশোর অফিস 
যশোর রেলস্টেশন থেকে প্রায় এক লাখ টাকা মূল্যের ভারতীয় অবৈধ শাড়ি ও প্রসাধনী সামগ্রী উদ্ধার করেছে রেলওয়ে পুলিশ। এ ঘটনায় চোরাচালানের অভিযোগে তিন নারীকে আটক করা হয়েছে।
আটকরা হলেন সাহিদা খাতুন (৫৫), হাসিনা খাতুন (৪৫) ও সেলিনা বেগম (৪৫)।
রেলওয়ে পুলিশ জানায়, শনিবার দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে যশোর রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ লিটন মিয়ার নেতৃত্বে স্টেশনের প্ল্যাটফর্ম এলাকায় অভিযান চালানো হয়। পুলিশ দেখে তিন নারী পালানোর চেষ্টা করলে তাদের আটক করা হয়। পরে তাদের ব্যাগ তল্লাশি করে ভারতীয় ৫৫টি শাড়ি ও ৭৩টি পন্ডস ক্রিম উদ্ধার করা হয়, যার আনুমানিক বাজারমূল্য ৯৫ হাজার ৫৫০ টাকা।
এ ঘটনায় এটিএসআই সুধাংশু বিশ্বাস বাদী হয়ে খুলনা রেলওয়ে থানায় মামলা দায়ের করেছেন। আইনগত প্রক্রিয়া শেষে আটক তিন নারীকে আদালতে সোপর্দ করা হয়েছে বলে জানিয়েছে রেলওয়ে পুলিশ।

Read more