যশোর অফিস
যশোর জেলায় গত ২৪ ঘণ্টায় নতুন করে ১০ জন ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছেন। এ সময় একজন রোগী সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন। তবে নতুন করে কোনো মৃত্যুর ঘটনা ঘটেনি।
বুধবার (৮ জুলাই ২০২৬) জেলার স্বাস্থ্য বিভাগের সর্বশেষ ডেঙ্গু প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদন অনুযায়ী, বর্তমানে জেলার বিভিন্ন হাসপাতালে মোট ২২ জন ডেঙ্গু রোগী ভর্তি রয়েছেন। এর মধ্যে যশোর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে ৩ জন এবং অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১৯ জন চিকিৎসাধীন। জেলার বাঘারপাড়া, চৌগাছা, ঝিকরগাছা, কেশবপুর, মনিরামপুর ও শার্শা উপজেলায় বর্তমানে কোনো ডেঙ্গু রোগী ভর্তি নেই।
চলতি বছরের ১ জানুয়ারি থেকে ৮ জুলাই পর্যন্ত যশোর জেলায় মোট ১৮৫ জন ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছেন। এদের মধ্যে ১৬২ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন এবং একজনকে উন্নত চিকিৎসার জন্য অন্যত্র রেফার করা হয়েছে।