যশোর অফিস
যশোরের ঝিকরগাছা উপজেলার বাঁকড়া দিকদানা গ্রামে একই পরিবারের পাঁচ সদস্য রহস্যজনকভাবে অচেতন হয়ে পড়েছেন। তাদের উদ্ধার করে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
৮ই জুলাই সন্ধ্যার দিকে এ ঘটনা ঘটে।
অচেতন ও অসুস্থরা হচ্ছেন,সজীব মিত্র (৩০), রত্না কুন্ডু (২৫), উন্নতি কুন্ডু (৫৫), মুক্তা কুন্ডু (২৪) ও জ্যোতি কুন্ডু (১৭)। তারা সবাই ঝিকরগাছা উপজেলার বাঁকড়া এলাকার দিকদানার বাসিন্দা।
স্থানীয়রা জানান, অজ্ঞাত কারণে তারা হঠাৎ জ্ঞান হারিয়ে ফেললে একটি মাইক্রোবাসে করে যশোর জেনারেল হাসপাতালে নেওয়া হয়। বর্তমানে তারা হাসপাতালের মেডিসিন ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছেন।