যশোর অফিস
যশোরের মনিরামপুর বাজার থেকে একটি ১৫০ সিসি পালসার মোটরসাইকেল চুরির ঘটনা ঘটেছে।
পরশু রাত ৮টার দিকে মনিরামপুর বাজারের দুর্গাসাহা মিলের সামনে মোটরসাইকেলটি রেখে কাজ করতে যান মাহমুদকাঠি গ্রামের শিহাবুদ্দিন (৪০)। কাজ শেষে ফিরে এসে মোটরসাইকেলটি না পেয়ে আশপাশে খোঁজাখুঁজি করেও উদ্ধার করতে পারেননি।
এঘটনায় মনিরামপুর থানা পুলিশ আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া শুরু করেছে।