যশোর অফিস
যশোরের বাঘারপাড়া উপজেলায় পারিবারিক কলহের জেরে দুই ছোট ভাইয়ের হামলায় ফিরুজ (৩০) নামে এক যুবক গুরুতর আহত হয়েছেন। মঙ্গলবার সন্ধ্যায় উপজেলার জহুরপুর ইউনিয়নের হোলিহট্ট গ্রামে এ ঘটনা ঘটে।
আহত ফিরুজ ওই গ্রামের রুহুল আমিনের ছেলে।
পরিবার ও হাসপাতাল সূত্রে জানা গেছে, পারিবারিক বিরোধের একপর্যায়ে ফিরুজের আপন দুই ছোট ভাই রাসেল (১৮) ও শাকিল (১৬) ধারালো শাপলা দিয়ে তার মাথায় আঘাত করলে তিনি গুরুতর জখম হন। পরে পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করেন।
হাসপাতালের চিকিৎসকরা জানান, মাথায় গুরুতর আঘাত পাওয়ায় তার অবস্থা আশঙ্কাজনক। প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় রেফার করা হয়েছে।