যশোর প্রতিনিধি:
যশোরের বাঘারপাড়া উপজেলার জামদিয়া এলাকায় অভিযান চালিয়ে ২০ পিস ইয়াবা ট্যাবলেটসহ তুহিন খাঁ (৩৫) নামে এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ ঘটনায় তার বিরুদ্ধে বাঘারপাড়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, গত ৭ জুলাই রাত প্রায় ৮টা ৫০ মিনিটে টিটাবগা পুলিশ ক্যাম্পের এসআই (নিঃ) মো. কায়কজ্জামান সঙ্গীয় ফোর্স নিয়ে গোপন সংবাদের ভিত্তিতে জামদিয়া দরগাতলা এলাকায় অভিযান পরিচালনা করেন। এ সময় যশোর-নড়াইল মহাসড়কের পাশে এক ব্যক্তিকে সন্দেহজনকভাবে দাঁড়িয়ে থাকতে দেখে পুলিশ তাকে আটক করে।
পরে উপস্থিত সাক্ষীদের সামনে তল্লাশি চালিয়ে তার পরিহিত প্যান্টের সামনের ডান পাশের পকেট থেকে নীল রঙের জিপারযুক্ত একটি প্যাকেটে রাখা ২০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া ইয়াবার ওজন প্রায় ২ গ্রাম এবং আনুমানিক মূল্য ৬ হাজার টাকা বলে জানিয়েছে পুলিশ।
গ্রেপ্তার তুহিন খাঁ বাঘারপাড়া উপজেলার জামদিয়া পূর্বপাড়া এলাকার আব্দুল মালেক খাঁর ছেলে।
পুলিশ জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে সন্তোষজনক কোনো ব্যাখ্যা দিতে না পারায় তাকে গ্রেপ্তার করা হয়। উদ্ধারকৃত ইয়াবা জব্দ করে তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় মামলা রুজু করা হয়েছে। পরে তাকে আদালতে সোপর্দ করা হয়।
যশোরে ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার,বাঘারপাড়া থানায় মামলা
Share
Read more