যশোরের অভয়নগরে পিতার ভরণপোষণ না দেওয়ায় ছেলের বিরুদ্ধে মামলা

Share

যশোর প্রতিনিধি 
যশোরের অভয়নগর উপজেলায় বৃদ্ধ পিতার ভরণপোষণ না দেওয়ার অভিযোগে ছেলের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। গত ৭ জুলাই অভয়নগর থানায় মামলাটি রুজু করা হয়।
মামলার বাদী উপজেলার দিঘীরপাড় গ্রামের কৃষক আজগার বিশ্বাস। তিনি অভিযোগ করেন, তার ছেলে মিন্টু বিশ্বাস দীর্ঘদিন ধরে পিতার ভরণপোষণ প্রদান না করে বিভিন্নভাবে হয়রানি ও মারধরের হুমকি দিয়ে আসছেন।
পুলিশ সূত্রে জানা যায়, গত ২৫ জুন সকাল আনুমানিক ৯টার দিকে দিঘীরপাড় এলাকায় এ ঘটনার সূত্রপাত হয়। পরে আদালতের নির্দেশে অভয়নগর থানায় বাংলাদেশ দণ্ডবিধির ৩২৩, ৩০৭ ও ৫০৬(২) ধারা এবং পিতা-মাতার ভরণপোষণ আইন, ২০১৩-এর সংশ্লিষ্ট ধারায় মামলাটি রেকর্ড করা হয়েছে।
অভয়নগর থানা পুলিশ জানায়, অভিযোগটি তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

Read more