নিজস্ব প্রতিবেদক:
যশোর কোতোয়ালি থানায় সাইবার নিরাপত্তা আইন, ২০২৬-এর আওতায় একটি মামলা দায়ের করা হয়েছে। মামলাটি ৭ জুলাই ২০২৬ তারিখে নথিভুক্ত হয়। মামলা নম্বর-২৬ এবং জিআর নম্বর-৫৭৫।
মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ৩ জুন সকাল ৯টা থেকে সন্ধ্যা ৭টার মধ্যে যশোর পৌরসভার চাঁচড়া রামনগর এলাকার এক বাসায় বসে অজ্ঞাতনামা ব্যক্তিরা সামাজিক যোগাযোগমাধ্যম ও মোবাইল ফোন ব্যবহার করে সাইবার অপরাধ সংঘটিত করেছে বলে অভিযোগ করা হয়েছে।
এ ঘটনায় যশোর কোতোয়ালি থানার চাঁচড়া (ওয়ার্ড নং-৩৬) এলাকার বাসিন্দা মায়মুনা খাতুন (২২) বাদী হয়ে মামলা করেন। তিনি একজন শিক্ষার্থী।
পুলিশ জানিয়েছে, অভিযোগের ভিত্তিতে সাইবার নিরাপত্তা আইন, ২০২৬-এর ২১/২২/২৪/২৭ ধারায় মামলা রুজু করা হয়েছে। এজাহারে একাধিক অজ্ঞাতনামা ব্যক্তির ব্যবহৃত বিভিন্ন মোবাইল নম্বর উল্লেখ করা হয়েছে।
কোতোয়ালি থানা পুলিশ জানিয়েছে, মামলার তদন্ত শুরু হয়েছে এবং ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনতে কাজ চলছে।
যশোরে সাইবার নিরাপত্তা আইনে মামলা
Share
Read more