চৌগাছায় ১,৬০০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

Share

নিজস্ব প্রতিবেদক:
যশোরের চৌগাছা উপজেলায় বিশেষ অভিযান চালিয়ে ১,৬০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুইজনকে গ্রেপ্তার করেছে চৌগাছা থানা পুলিশ।
সোমবার (৬ জুলাই) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে চৌগাছা থানার দশপাখিয়া পুলিশ ক্যাম্পের এসআই (নিঃ) মো. বায়েজীদ মোল্লার নেতৃত্বে সঙ্গীয় ফোর্স অভিযান পরিচালনা করে। অভিযানে পাশাপোল গ্রামের আমজামতলা বাজারের ইমরান মার্টের উত্তর-পূর্ব পাশের একটি গলি থেকে তাদের আটক করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন, চৌগাছা উপজেলার বানরহুদা গ্রামের মো. আকিমুল ইসলামের ছেলে মো. ইমরান হোসেন (৩০) এবং বুড়িন্দিয়া গ্রামের রেজাউল বিশ্বাস ওরফে সাইপারের ছেলে মো. জুয়েল বিশ্বাস (৩৬)।
পুলিশ জানায়, অভিযানের সময় তাদের কাছ থেকে ১,৬০০ পিস ইয়াবা ট্যাবলেট, একটি মোটরসাইকেল ও দুটি মোবাইল ফোন জব্দ করা হয়েছে।
গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে পুলিশ।

Read more