যশোরে আরও ৩ সন্দেহজনক হামে আক্রান্ত 

Share

যশোর অফিস 
যশোরে গত ২৪ ঘণ্টায় আরও তিনজন সন্দেহজনক হাম রোগী শনাক্ত হয়েছে। অসুস্থ রোগীদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।একই সময়ে ভর্তি হওয়া তিনজনই চিকিৎসা শেষে হাসপাতাল ছেড়েছেন।সোমবার (৬ জুলাই) সিভিল সার্জনের কার্যালয়ের প্রকাশিত হাম রোগীর দৈনিক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদন অনুযায়ী, চলতি বছরের ১৫ মার্চ থেকে ৬ জুলাই পর্যন্ত জেলায় মোট ৮১১ জন সন্দেহজনক হাম রোগী শনাক্ত হয়েছেন। তাদের মধ্যে ৬০৭ জন হাসপাতালে ভর্তি হয়েছেন এবং চিকিৎসা শেষে ৫৯৮ জন ছাড়পত্র পেয়েছেন। এ পর্যন্ত ৪৫ জনের শরীরে হাম রোগ নিশ্চিত হয়েছে।
এ ছাড়া, সোমবার ৫১৩টি নমুনা সংগ্রহ করা হয়েছে। বর্তমানে হাসপাতালে ৯ জন রোগী চিকিৎসাধীন রয়েছেন।
যশোরের সিভিল সার্জন ডা. মো. মাসুদ রানা জানান, হাম প্রতিরোধে নিয়মিত নজরদারি,রোগী শনাক্তকরণ ও প্রয়োজনীয় চিকিৎসা কার্যক্রম অব্যাহত রয়েছে। তিনি শিশুদের সময়মতো টিকাদান সম্পন্ন করার জন্য অভিভাবকদের প্রতি আহ্বান জানান।

Read more