যশোরে ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার,কোতোয়ালী থানায় মামলা

Share

নিজস্ব প্রতিবেদক:
যশোর শহরের পূর্ব বারান্দী নাথপাড়া এলাকায় অভিযান চালিয়ে ইয়াবাসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, যশোর জেলা কার্যালয়ের ‘ক’ সার্কেল।
মামলার এজাহার সূত্রে জানা যায়, রোববার (৬ জুলাই) সকাল আনুমানিক ৯টা ১০ মিনিট থেকে ৯টা ৫০ মিনিট পর্যন্ত পরিচালিত অভিযানে মো. রেজাউল ইসলাম (৪০)-কে আটক করা হয়। পরে তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) সারণির ২৪(ক) ধারায় কোতোয়ালী থানায় মামলা (নং-২২) দায়ের করা হয়েছে।
গ্রেফতারকৃত মো. রেজাউল ইসলাম-এর পিতা মকছেদ আলী এবং মাতা রোকেয়া বেগম। তিনি গ্রাম- পূর্ব বারান্দী নাথপাড়া, থানা- কোতোয়ালী, জেলা- যশোর-এর বাসিন্দা।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জানায়, অভিযানকালে উদ্ধার হওয়া মাদকদ্রব্য জব্দ করা হয়েছে। আইনগত প্রক্রিয়া শেষে আসামিকে আদালতে সোপর্দ করা হয়েছে এবং উদ্ধারকৃত আলামত পরীক্ষার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে পাঠানো হবে। মামলার তদন্ত অব্যাহত রয়েছে।

Read more