নিজস্ব প্রতিবেদক:
যশোর শহরের বাহাদুরপুর এলাকায় অভিযান চালিয়ে ইয়াবাসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, যশোর জেলা কার্যালয়।
মামলার এজাহার সূত্রে জানা গেছে, রোববার (৬ জুলাই) সকাল আনুমানিক ৮টা থেকে ৮টা ৪০ মিনিটের মধ্যে বাহাদুরপুর পশ্চিমপাড়ায় অভিযান পরিচালনা করা হয়। এ সময় আসামি মো. মনন হোসেন (২৩)-কে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) সারণির ২১(খ) ধারা অনুযায়ী কোতোয়ালী থানায় মামলা দায়ের করা হয়েছে।
গ্রেফতারকৃত মনন হোসেনের পিতা মো. আজিজুর রহমান এবং মাতা নাহিদা বেগম। তিনি গ্রাম- বাহাদুরপুর (ঢাকার নতুন উপশহর), থানা- কোতোয়ালী, জেলা- যশোর এলাকার বাসিন্দা।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জানায়, অভিযানে উদ্ধার হওয়া আলামত জব্দ করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। উদ্ধারকৃত মাদকদ্রব্যের নমুনা পরীক্ষার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে পাঠানো হবে।
এ ঘটনায় কোতোয়ালী থানায় মামলা রুজু হয়েছে এবং গ্রেফতার আসামিকে আদালতে সোপর্দ করা হয়েছে।
যশোরে ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার, কোতোয়ালী থানায় মামলা
Share
Read more