যশোর প্রতিনিধি: যশোরে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের অভিযানে ৫০ পিস ইয়াবা ট্যাবলেটসহ মো. রিপন হোসেন (৩৯) নামে এক ব্যক্তিকে আটক করা হয়েছে।
ডিবি পুলিশ জানায়, রোববার (৫ জুলাই) সন্ধ্যা আনুমানিক ৫টা ৫০ মিনিটে এসআই (নিঃ) শেখ হাদিউজ্জামানের নেতৃত্বে ডিবির একটি চৌকস দল কোতোয়ালী মডেল থানার চুড়ামনকাঠি ইউনিয়নের ঝাউদিয়া বাজার সংলগ্ন একটি চায়ের দোকানের সামনে অভিযান চালায়। এ সময় মো. রিপন হোসেনকে তল্লাশি করে তার কাছ থেকে ৫০ পিস অবৈধ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। পরে তাকে আটক করা হয়।
আটক রিপন হোসেন ঝাউদিয়া গ্রামের ওসমান বিশ্বাসের ছেলে।
এ ঘটনায় তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। সোমবার (৬ জুলাই) তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে বলে জানিয়েছে ডিবি পুলিশ।
যশোরে ডিবির অভিযানে ৫০ পিস ইয়াবাসহ আটক ১
Share
Read more