যশোরে ৪০ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার

Share

যশোর প্রতিনিধি 
যশোর জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ অভিযান চালিয়ে ৪০ পিস ইয়াবাসহ এক যুবককে গ্রেপ্তার করেছে।
শনিবার বিকেলে সদর উপজেলার শেখহাটি এলাকার একটি বাড়ির সামনে থেকে সুলতান হোসেন নামে ওই যুবককে আটক করা হয়। পরে তার কাছ থেকে ৪০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। এ ঘটনায় কোতোয়ালি থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে। রোববার তাকে আদালতে পাঠানো হয়েছে।

Read more