যশোরে ৩০ হাজার পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক

Share

যশোর প্রতিনিধি 
যশোরে অভিযান চালিয়ে ৩০ হাজার পিস ইয়াবাসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। শনিবার (৪ জুলাই) রাতে যশোর-নড়াইল মহাসড়কের সদর উপজেলার ফতেপুর ইউনিয়নের হামিদপুর এলাকায় একটি প্রাইভেটকারে তল্লাশি চালিয়ে তাদের আটক করা হয়।
গ্রেপ্তাররা হলেন বেনাপোল পোর্ট থানার দক্ষিণ বারোপোতা গ্রামের রনি মাহমুদ এবং শার্শা উপজেলার শ্যামলাগাছি গ্রামের আলমগীর হোসেন। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে প্রাইভেটকারের বিশেষভাবে লুকিয়ে রাখা ৩০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। এ ঘটনায় কোতোয়ালি থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে। রোববার (৫ জুলাই) তাদের আদালতে সোপর্দ করা হয়েছে।

Read more