যশোর প্রতিনিধি
যশোরে বিদ্যুতের তারে লিকেজ থেকে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শাহনাজ বেগম (৫০) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে।
শনিবার (৪ জুলাই) সকাল সাড়ে ৯টার দিকে যশোর সদর উপজেলার ক্যান্টনমেন্ট খয়েরতলা নুরপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত শাহনাজ বেগম ওই এলাকার মিজান খানের স্ত্রী।
পরিবারের সদস্যরা জানান, সকালে নিজ বাড়িতে অবস্থান করার সময় বৈদ্যুতিক তারের লিকেজ থেকে তিনি বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর আহত হন। পরে স্বজনরা দ্রুত তাকে উদ্ধার করে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় নিহতের মরদেহ ময়নাতদন্ত ও পরবর্তী আইনগত প্রক্রিয়া সম্পন্নের জন্য যশোর জেনারেল হাসপাতালের মর্গে রাখা হয়েছে। পুলিশ বিষয়টি নিয়ে আইনগত ব্যবস্থা গ্রহণ করছে।
যশোরে বিদ্যুৎস্পৃষ্টে গৃহবধূর মৃত্যু
Share
Read more